,

পুলিশ সদস্যরা অপরাধে জড়ালে ছাড় নেই: ডিএমপি কমিশনার

news-image

নিজস্ব প্রতিবেদক : ইউনিফর্মের আড়ালে অপরাধে জড়ালে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। আজ রোববার সকালে মিরপুর পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পুলিশ লাইন্সে সর্বস্তরের পুলিশ সদস্যদের সঙ্গে এক বিশেষ কল্যাণ সভায় এসব কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ‘কনস্টেবল থেকে আইজিপি সবাই পুলিশ। সবাই একটি পরিবার। শরীরের কোনো অঙ্গে আঘাত পেলে যেমন পুরো শরীর কষ্ট পায়, তেমনি কনস্টেবলের গায়ে আঘাত লাগলে সেটা কমিশনারের গায়েও লাগে। পুলিশের ইজ্জত রক্ষা করতে হবে, ইউনিফর্মের সম্মান রক্ষা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘ফোর্সের মানসিক শক্তি ও ইচ্ছা থাকলে অজেয়কে জয় করা সম্ভব। এ জন্য ফোর্সের সঙ্গে কখনো সন্তান, কখনো ভাই, কখনো বন্ধুর মতো মিশতে হবে। তাদের ইচ্ছাশক্তিকে কাজে লাগাতে হবে। আবার দায়িত্ব পালনের সময় কমান্ডারের অবস্থানটা ধরে রাখতে হবে।’

কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, ‘পুলিশ চ্যালেঞ্জ মোকাবিলায় কখনো ব্যর্থ হয় না। মহান স্বাধীনতা যুদ্ধের প্রথম প্রতিরোধকারীর গৌরবময় অংশীদার পুলিশ। সেই ৭১ থেকে আজ পর্যন্ত যেকোনো ক্রান্তিলগ্নে পুলিশ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হতে দেয়নি। ১৩ ও ১৪ সালের অগ্নিসংযোগ, বোমা হামলা, জঙ্গি বা কোভিডের মতো প্রাকৃতিক মহামারি, কোনো কিছুই পুলিশের মনোবলে চিড় ধরাতে পারেনি। সরকার যখন যে দায়িত্ব প্রদান করেছে তা অত্যন্ত নিষ্ঠা ও সফলতার সঙ্গে পালন করেছে এবং আগামীতেও করবে।’

উপপুলিশ কমিশনার (পিওএম-দক্ষিণ) মোহাম্মদ মতিয়ার রহমানের সঞ্চালনায় বিশেষ কল্যাণ সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম। ডিএমপির কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের পরে এই প্রথম কোনো সভায় অংশ নেন খন্দকার গোলাম ফারুক।

এ সভায় উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদসহ যুগ্মপুলিশ কমিশনার, উপপুলিশ কমিশনাররাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির