,

নেইমারের গোলে জিতলে পিএসজি

news-image

লিওনেল মেসিকে ছাড়াই ফ্রেঞ্চ লিগ ওয়ানে জয় পেয়েছে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। নেইমার দ্য সিলভা জুনিয়র ও দানিলো পেরেইরার গোলে ২-১ ব্যবধানে হারিয়েছে লরিয়েন্টকে।

এই জয়ে ১৪ ম্যাচ থেকে ৩৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে তারা। সমান ম্যাচ থেকে ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লেন্স। আর ২৭ পয়েন্ট নিয়ে লরিয়েন্ট আছে পঞ্চম স্থানে।

আজ রোববার ইনজুরির কারণে লরিয়েন্টের মাঠে এই ম্যাচে অবশ্য খেলতে পারেননি মেসি। তবে তার অভাব বুঝতে দেননি নেইমাররা। ম্যাচের ৯ মিনিটে লিড নেয় পিএসজি। এ সময় সুযোগ পেয়ে গোল করেন নেইমার। এটা ছিল লিগে তার ১১তম গোল।

অবশ্য বিরতির পর ৫৩ মিনিটে পাল্টা আক্রমণে লরিয়েন্টের টেরেম মোফি গোল করে সমতা ফেরান। এই সমতা নিয়ে ম্যাচ চলে ৮০ মিনিট পর্যন্ত। ৮১ মিনিটে কর্নার পায় পিএসজি। কর্নার থেকে নেইমারের বাড়িয়ে দেওয়া বলে হেড নিয়ে জালে জড়ান দানিলো। তাতে পিএসজি এগিয়ে যায় ২-১ ব্যবধানে। শেষ পর্যন্ত এই ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির