,

পরিবহন ধর্মঘট কেন হয়েছে শিমুল বিশ্বাসকে জিজ্ঞেস করেন: কাদের

news-image

উত্তরা (ঢাকা) প্রতিনিধি : চলমান বিএনপির সমাবেশ ঘিরে পরিবহন ও শ্রমিক ধর্মঘট বিষয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পরিবহন সেক্টরে বিএনপির নেতা আছে শিমুল বিশ্বাস তাকে জিজ্ঞেস করেন? তারা কেন বন্ধ রাখল।

তিনি বলেন, আমরা বিএনপিকে বাধা দেইনি। তারা আগেও অগ্নিসংযোগ করেছে যে কারণে পরিবহন মালিক সমিতি ভয় পায়। আমি এই কথা সংসদেও বলেছি। এই বন্ধের বিষয়ে আমাদের কোন হাত নেই।

রোববার (৬ নভেম্বর) সকালে বিআরটি প্রকল্পের হাউজ বিল্ডিং- টঙ্গী ফায়ার সার্ভিস অংশে ঢাকামুখী ২টি লেন উদ্বোধনের শেষে তিনি এই মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠনগুলো বাসভাড়া বৃদ্ধির দাবিতে সরকারের বিরুদ্ধেও আন্দোলন করেছে।

সেতুমন্ত্রী বলেন, আগামী মে থেকে জুনের প্রথম সপ্তাহে বিআরটি প্রকল্পটি উদ্বোধন হবে। আর সোমবার একসঙ্গে ১০০টি ব্রিজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

গাজীপুরের টঙ্গী থেকে হাউজ বিল্ডিং পর্যন্ত বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ফ্লাইওভারের দুই লেন যান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। এতে করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকামুখী যানবাহনের চাপ অনেকাংশে কমবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

এসময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়ামন্ত্রী জাহিদ আহসান রাসেল, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) মেয়র আসাদুর রহমান কিরন, মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক গাসিক মেয়র অ্যাডভোকেট আজমত উল্লাহ খান।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির