,

মূল্যস্ফীতির কারণে রিজার্ভের টাকা বেশি খরচ হচ্ছে: প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বে এখন সবকিছুরই দাম বেশি। যার ধাক্কাটা বাংলাদেশে এসেও লেগেছে।মূল্যস্ফীতির কারণে বিশ্বের অন্য দেশের মতোই আমাদেরও রিজার্ভের টাকা ব্যবহার করে চলতে হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৫ নভেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তিনি।

তিনি বলেন, সারা বিশ্বে খাদ্যাভাব। আমাদের আরও উৎপাদন বাড়াতে হব। সঞ্চয় বাড়াতে হবে যাতে এই অভিঘাত আমরা মোকাবিলা করতে পারি।

শেখ হাসিনা বলেন, ইউক্রেন যুদ্ধের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। তবে আমি আশা করি, এ অবস্থা থাকবে না। দেশে সকলকে একটু সঞ্চয়ের দিকে নজর দিতে হবে।

করোনাযুদ্ধ সফলভাবে পাড়ি দিয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে অর্থনৈতিক মন্দা মোকাবিলা করতেও সক্ষম হয়েছি আমরা। দেশের রিজার্ভ প্রয়োজনেই ব্যবহার করা হচ্ছে বলেও জানান সরকারপ্রধান।

সরকারপ্রধান বলেন, রিজার্ভের টাকা খরচ করে আমরা করোনাভাইরাসের ভ্যাকসিন ক্রয় করেছি। যা আমরা মানুষকে বিনা পয়সায় দিয়েছি। যাতে সবাই সুস্থ থাকে। বাংলাদেশের মানুষের কল্যাণ করাই আমাদের দায়িত্ব।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির