,

বিমানবন্দরে ইয়াবাসহ ইউপি চেয়ারম্যান আটক

news-image

কুড়িগ্রাম প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে ইয়াবাসহ কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলনকে আটক করা হয়েছে। তিনি একই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও।

শুক্রবার (৪ নভেম্বর) রাত ৮টায় বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়িন (এপিবিএন) ১৫ পিস ইয়াবাসহ তাকে আটক করে।

বিমানবন্দর পুলিশ জানায়, আটক আব্দুর রাজ্জাক রাত ৮টা ১০ মিনিটে ইউএস বাংলা এয়ারলাইন্সে ঢাকা যাওয়ার কথা ছিল। বোর্ডিং পাস নেওয়ার সময় তার শরীর তল্লাশি করে শার্টের পকেটে ১৫ পিস ইয়াবা পাওয়া যায়।

এপিবিএন সৈয়দপুর বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিকে সৈয়দপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির