,

ভাগ্য নিজেদের হাতে রেখে শ্রীলঙ্কার সামনে ইংল্যান্ড

news-image

অনলাইন ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড। এ ম্যাচে যে কোনো ব্যবধানে জয় আসলেই সেমিফাইনালের টিকেট পেয়ে যাবে ইংলিশরা। তবে হারলেই বিপদ। অর্থাৎ ভাগ্য নিজেদের হাতে রেখেই ম্যাচটি খেলতে নামবে ২০১০ আসরের চ্যাম্পিয়নরা।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শনিবার বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হবে ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচটি। যে ম্যাচে চোখ থাকবে অস্ট্রেলিয়ার। স্বাগতিকরা চাইবে শ্রীলঙ্কার জয়।

গ্রুপ-১ থেকে এরই মধ্যে নিউজিল্যান্ড সেমিফাইনালের টিকেট পেয়েছে। ৫ ম্যাচে ৭ পয়েন্ট দলটির। তাদের সমান ৭ পয়েন্ট পেলেও এখনও অস্ট্রেলিয়ার শেষ চার নিশ্চিত নয়। শ্রীলঙ্কাকে ইংল্যান্ড হারিয়ে দিলে হতাশায় পুড়তে হবে অজিদের। সে ক্ষেত্রে অজিদের সমান পয়েন্ট নিয়েও সেমিফাইনালে চলে যাবে ইংল্যান্ড।

তবে শ্রীলঙ্কা জিতে গেলে অস্ট্রেলিয়াই পাবে সেমিফাইনালের টিকেট। আর যদি ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচটি ভেস্তে যায়, সে ক্ষেত্রেও সেমিফাইনালে উঠবে অস্ট্রেলিয়া।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯