,

দেশে দুর্ভিক্ষ হবে না : খাদ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে দুর্ভিক্ষ হবে না বলে আশা প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আজ শুক্রবার বিকেলে নওগাঁর নিয়ামতপুরের উপজেলার পারইল ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন খাদ্যমন্ত্রী।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘দেশের উৎপাদন দিয়েই খাদ্য সংকট মোকাবিলা করা হবে। এদেশে দুর্ভিক্ষ হবে না। করোনাকালে খাদ্য সহায়তা পেয়েছে অনেকেই। কোনো মানুষ খাবারের অভাবে মারা যায়নি।’

এ সময় বিএনপির সমালোচনা করে সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘বিএনপি মানেই লুটপাট করে খাওয়া। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টায় আছে বিএনপি। এজন্য নেতাকর্মীদের বিএনপির কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকতে হবে।’

খাদ্যমন্ত্রী বলেন, ‘২০০৮ সালে দেশের অবস্থা কেমন ছিলো আপনারা জানেন? আর এখন কেমন আছেন তার পার্থক্য করলে বুঝবেন শেখ হাসিনা আপনাদের জন্য কতটা উন্নয়ন করেছেন। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা এবং সংখ্যা বাড়িয়েছেন তিনি। ডিজিটাল বাংলাদেশের রুপান্তর শেখ হাসিনার হাত ধরে ঘটেছে। নাগরিক সব সেবা এখন হাতের মুঠোয়। এদেশে গৃহহীণ কোন মানুষ থাকবে না। বীর মুক্তিযোদ্ধাদেরও বাড়ি করে দিচ্ছে সরকার।’

পারইল ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারা বেগমের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সহসভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান রাসেল ও পারইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মুজিব।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না