,

বিএনপি নৈরাজ্য করলে কঠোরহস্তে দমন: দীপু মনি

news-image

জাবি প্রতিনিধি : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা চাই সব দল নির্বাচনে আসুক। বিএনপি মাঠে যাচ্ছে সেটা নিশ্চয়ই ভালো। তবে মাঠে যাওয়ার নামে যদি কোনো অরাজকতা সৃষ্টি করা হয়, নৈরাজ্য সৃষ্টির পায়তারা করলে নিশ্চয়ই কঠোরহস্তে তা দমন করা হবে।

শুক্রবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিএনপির আমলে আমাদের কোথাও কোন সমাবেশ করতে দেওয়া হতো না। আমাদেরকে কার্যালয়ের ভেতরে আটকে রাখা হতো। সমাবেশ বা কর্মসূচির আগে আমাদের লোকদের গণ গ্রেপ্তার করা হতো। শেখ হাসিনা সরকার জনগণের সরকার- গণতন্ত্রের সরকার, সে কারণে বিরোধীদল স্বাধীনভাবে সবকিছু করতে পারছে। মিডিয়াতে সারাদিন তারা কথা বলছেন। তারা বাইরের থেকে বরং মিডিয়ার মধ্যে বেশি অবস্থান করছেন। মানুষের মধ্যে তারা কম, তবে এখন তারা মানুষের মধ্যে যাবার চেষ্টা করছেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এ মামুন ও অধ্যাপক ফরিদ আহমেদ প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির