,

ভারতকে সেমিফাইনাল খেলাতে চায় আইসিসি : আফ্রিদি

news-image

ক্রীড়া ডেস্ক : ভারতের বিপক্ষে সাত ওভার শেষে যখন বৃষ্টি নামে, খেলা বন্ধ হয়ে গেলে ডাকওয়াথ-লুইস পদ্ধতিতে ১৭ রানে জিতে যেত বাংলাদেশ। সে ক্ষেত্রে সেমিফাইনালে ওঠার সমীকরণ অনেকটাই কঠিন হয়ে যেত রোহিত শর্মাদের। তবে শেষ পর্যন্ত তারা ম্যাচ জিতেছেন ৫ রানে। তবে ভেজা মাঠে খেলতে চাননি টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। যদিও সংবাদ সম্মেলনে এ নিয়ে কিছু বলেননি তিনি।

এমনিতেই ভারতকে আইসিসি বাড়তি সুযোগ দেয়, এমন কথা ক্রিকেট মহলে কান পাতলেই শোনা যায়। তাই কালকের ঘটনার পর অনেকেই দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন। সেই তালিকায় যোগ দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তিনি তো বলেই দিয়েছেন কোহলিদের সেমিফাইনাল খেলাতে চায় খোদ আইসিসি!

পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভিতে আফ্রিদি বলেছেন, ‘টিভির পর্দাতেই দেখা গেছে সাকিব এ (মাঠ ভেজা) নিয়ে কথা বলেছে। দেখতেই পারছেন মাঠ ভেজা ছিল। আমার মনে হয়, ভারতের দিকে পক্ষপাত ছিল আইসিসির। তারা ভারতের সেমিফাইনালে যাওয়া নিশ্চিত করতে চেয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচের আম্পায়াররাই কিন্তু বাংলাদেশ-ভারত ম্যাচের দায়িত্বে ছিল। ক্রিকেট বিশ্ব জানে, তাঁরাই সেরা আম্পায়ারের পুরস্কার পাবেন।’

বৃষ্টি থামার পর খুব দ্রুতই মাঠে খেলা গড়িয়েছে বলেও মনে করেন আফ্রিদি, ‘আমি জানি কী হয়েছিল। এত সময় ধরে বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টি থামার পরই খেলা খুব দ্রুতই শুরু হয়েছে। ভারত খেললে আইসিসি চাপে থাকে, অনেক কিছুই এর সঙ্গে জড়িয়ে আছে। তবে লিটন দারুণ খেলেছে। ইতিবাচক ক্রিকেট খেলেছে। ৬ ওভার শেষে মনে হয়েছে সামনের ২–১ ওভারে বাংলাদেশ যদি উইকেট না হারায়, তাহলে তারা ম্যাচ জিতবে। সব মিলিয়ে বাংলাদেশ দারুণ খেলেছে।’

ভারতের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিংকে দুই ভাগে ভাগ করা যায়। বৃষ্টির আগের বাংলাদেশ আর বৃষ্টির পরের বাংলাদেশ। বৃষ্টি নামার আগে লিটন দাস-ঝড়ে বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে করেছিল ৭ ওভারে ৬৬ রান। আর বৃষ্টির পর ৯ ওভারে ৬ উইকেট হারিয়ে তুলেছে ৭৯ রান। শেষমেশ বাংলাদেশ হারে ৫ রানে। ভারতের বিপক্ষে বাংলাদেশের হারে সেমিফাইনালের দৌড়ে আরও পিছিয়ে পড়েছে পাকিস্তানও। তাই পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা এ ঘটনা নিয়ে বেশ সরব।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির