,

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু

news-image

নিউজ ডেস্ক : দেশে অসময়ের ডেঙ্গি সংক্রমণ ক্রমেই মাথাচাড়া দিচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গি আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন আরও ৯ জন। যা চলতি একদিনে বছরে সর্বোচ্চ। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গিতে ১৬১ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গি বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ সময়ে ডেঙ্গি আক্রান্ত হয়ে নতুন করে ৮৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৬৭৬ জনে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৪৯৮ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮৪ জন। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ২৭৬ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি রয়েছেন এক হাজার ৪০০ জন।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির