,

‘অ্যাভাটার ২’ এর ট্রেইলারেই বাজিমাত

news-image

বিনোদন ডেস্ক : বহুল প্রতীক্ষিত সাই-ফাই অ্যাকশন ফিল্ম ‘অ্যাভাটার: দ্য ওয়ে অফ ওয়াটার’-এর অফিসিয়াল ট্রেইলার দিয়ে আবারও বিস্ময় উপহার দিলেন হলিউড কিংবদন্তি পরিচালক জেমস ক্যামেরন। গতকাল বুধবার প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেইলার। জেমস ক্যামেরন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ট্রেলারটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘প্যান্ডোরা এই ডিসেম্বরের জন্য অপেক্ষা করছে।

অনলাইনে রীতিমতো ঝড় তুলেছে চমৎকার ট্রেলারটি। নতুন ট্রেইলারের মাধ্যমে সিনেমাটি নিয়ে দর্শকদের উত্তেজনা যেন আরও বেড়ে গেল। দর্শকদের ভিস্যুয়াল এক্সপেরিয়েন্সকে যেন নতুন উচ্চতায় নিয়ে গেলেন ক্যামেরন। অ্যাকশন-অ্যাডভেঞ্চারে পূর্ণ ট্রেইলারটি আরও প্যান্ডোরার জগতে নিয়ে গেছে দর্শকদের।

এর আগে সেপ্টেম্বরে জেমস ক্যামেরন ডি-২৩ এক্সপোতে তার মহাকাব্যিক সাই-ফাই ফ্র্যাঞ্চাইজি ‘অ্যাভাটার: দ্য ওয়ে অফ ওয়াটার’ থেকে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছিলেন, যা ভক্তদের মাঝে সাড়া ফেলে দিয়েছিল। এবার ট্রেলার প্রকাশের মাধ্যমে ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটালেন পরিচালক।

২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত মহাকাব্যিক অ্যাডভেঞ্চার ‘অ্যাভাটার’-এর সিক্যুয়েল এটি। সিনেমাটি মুক্তির পর থেকেই দীর্ঘ ১৩ বছর ধরে বক্স অফিসে শীর্ষস্থান ধরে রেখেছে। সর্বকালের সর্বোচ্চ আয়ের রেকর্ডটি এখনও এই সিনেমার দখলেই।

ইংরেজি, হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় এবং মালায়লাম সহ বেশ কিছু ভাষায় এ বছর ১৬ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। পূর্বের সমস্ত রেকর্ড ভেঙে এক নতুন ইতিহাস করতে যাচ্ছে সিনেমাটি, এমনটাই ধারণা করছেন সিনেমা বিশেষজ্ঞরা।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির