,

রংপুর সিটি নির্বাচন ২৭ ডিসেম্বর

news-image

নিজস্ব প্রতিবেদক : রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এ নির্বাচনে ভোটগ্রহণ হবে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নির্বাচন কমিশন সম্মেলন কক্ষে কমিশনের নবম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আজকের সভায় পাঁচটি পৌরসভাসহ কয়েকটি ইউনিয়ন পরিষদের সাধারণ ও শূন্য আসনের উপনির্বাচনের সিদ্ধান্ত হয়। এদের নির্বাচন আগামী ২৯ ডিসেম্বর হবে।

পৌরসভাসমূহ হলো- রাজশাহীর বাঘা, দিনাজপুরের বিরল, পঞ্চগড়ের বোদা, ফরিদপুরের আলফাডাঙ্গা এবং নাটোরের বনপাড়া।

সভায় রংপুর সিটি করপোরেশন ও পৌরসভাসমূহের নির্বাচনে ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনেরও সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড