,

শুরুর তোপ সামলে পাকিস্তানের চ্যালেঞ্জিং সংগ্রহ

news-image

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে বাঁচা-মরার ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে পাকিস্তান। যেখানে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা বোলারদের তোপের মুখে পড়লেও ইফতিখার আহমেদ ও শাদাব খানের ঝড়ো হাফসেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৮৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে পাকিস্তান।

আজ বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সুপার টুয়েলভের গ্রুপ টু-এর ম্যাচে খেলছে দুদল। বাংলাদেশ সময় দুপুর ২ টায় ম্যাচটি মাঠে গড়ায়। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

প্রথমে ব্যাটিংয়ে নামা পাকিস্তানের শুরুটা মোটেও ভালো হয়নি। প্রথম ওভারেই ওয়েন পার্নেলের বলে বোল্ড হন মোহাম্মদ রিজওয়ান। ওয়ান ডাউনে ফখর জামানের ইনজুরিতে সুযোগ পাওয়া মোহাম্মদ হারিস অবশ্য সামর্থ্যের প্রমাণ দেন। তবে ঝড় তুলে ইনিংস বড় করতে পারেননি তিনি। ১১ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ২৮ রান করে আনরিখ নরকিয়ার বলে মাঠ ছাড়েন।

হারিসসহ ৬ রানের ব্যবধানে ৩ উইকেট হারায় পাকিস্তান। এরমধ্যে ছিলেন অধিনায়ক বাবর আজম ও নির্ভরযোগ্য ব্যাটার শান মাসুদও। তবে পঞ্চম উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় দলটি। ৩৯ বলে এ সময় ৫২ রানের পার্টনারশিপ গড়েন ইফতিখার ও মোহাম্মদ নওয়াজ। নওয়াজ অবশ্য পরে ২২ বলে ৪টি চার ও একটি ছক্কায় ২৮ করে তাবরাইজ শামসির বলে এলবি হন।

ইফতিখার এরপর শাদাব খানের সঙ্গে আরও বড় জুটি গড়েন। তাদের পার্টনারশিপে আসে ৩৬ বলে ৮২ রান। দুজনই হাফসেঞ্চুরি করে আউট হন। তবে দলের সংগ্রহটা বেশ চ্যালেঞ্জিং করে তোলেন। শাদাব মাত্র ২২ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় ৫২ করেন। আর ইফতিখার ৩৫ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৫১ রানে মাঠ ছাড়েন। শেষ দিকে পাকিস্তান দ্রুত কিছু উইকেট না হারালে সংগ্রহটা আরও বড় হতে পারতো।

দ.আফ্রিকা বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪টি উইকেট পান পেসার আনরিখ নরকিয়া।

৩ ম্যাচে মাত্র ২ পয়েন্ট পাওয়া পাকিস্তান হারলেই বাদ পড়বে। তবে জয় পেলেও সেমিফাইনাল নিশ্চিত হবে না। তবে জয় পেলে শেষ চার নিশ্চিত করবে প্রোটিয়ারা।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), শান মাসুদ, মোহাম্মদ হারিস, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, নসিম শাহ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রাইলে রুশো, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ট্রিস্তান স্টাবস, ওয়েন পার্নেল, কাগিসো রাবাদা, আনরিখ নরকিয়া, লুঙ্গি এনগিডি, তাবরাইজ শামসি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড