,

কতটা খুশি বোঝাতে পারব না: পরীমনি

news-image

বিনোদন প্রতিবেদক : সম্প্রতি হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি’র জীবনে একের পর এক সুসংবাদ তার জীবন রাঙিয়ে তুলেছে। গেল ২৪ অক্টোবর ছিল এই নায়িকার জন্মদিন। সেদিন বেশ জমকালো আয়োজনে দিনটি পালন করেছেন তিনি। আর তার আগেই স্বামী শরিফুল রাজের পরপর দুটি সিনেমা ‘পরাণ’ ও ‘হাওয়া’র সফলতা যেন তার মন ছুয়ে দিয়েছে পরম আনন্দে।

গত শুক্রবার দেশের সিনেমা হলে মুক্তি পেয়েছে রাজের নতুন সিনেমা ‘দামাল’। রায়হান রাফির পরিচালনায় এতে তার সহশিল্পী বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদসহ অনেকেই। মুক্তির পর থেকেই এর জয়ধ্বনীতে মুখরিত সিনেমা হলগুলো। আর তার খবরে দারুণ খুশি পরীমনি।

পরীর ভাষ্য, ‘রাজের অভিনয়ের এমন জয়ধ্বনিতে আমি দারুণ খুশি। পরপর মুক্তি পাওয়া ওর তিনটি ছবি এভাবে দর্শকদের মন জয় করবে, সত্যি কল্পনাও করিনি। আমি কতটা খুশি বোঝাতে পারব না। রাজের সফলতা যেন আমারও সফলতা।’

গত বছর আগস্ট যেন পরীর জীবনে ছিল কালো এক অধ্যায়। সে বছর অনেক ঝামেলার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। আর এসব কারণে মানসিকভাবেও ভেঙে পরেন পরী। তবে বছরের শেষটা ছিল তার জন্য স্বস্তির। কারণ এই সময়টায় পরীর পাশে দাঁড়িয়েছে শরিফুল রাজ। তাকে নিয়ে নতুন করে নতুন জীবন শুরুর স্বপ্ন দেখেন পরী।

এই চিত্রনায়িকা বলেন, ‘পেছনে আর ফিরে তাকাতে চাই না। জীবনে খুব খারাপ একটা সময় পার করেছি। তবে এখন রাজ ও রাজ্যকে (তাদের একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য) নিয়ে আমি অনেক ভালো আছি। আমার পৃথিবী, আমার পরিবার। রাজ কতটুকু ভালো, তা বলে বোঝানো যাবে না। আমরা সংসার জীবনে অনেক অনেক ভালো আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

স্বামীর অভিনয়ের পথচলাটা যেন আর সুন্দর হয়- এই কামনা করে পরী বলেন, ‘রাজের সিনেমার প্রতি ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। এভাবেই রাজ একটার পর একটা ভালো সিনেমা দিয়ে দেশের মানুষের মন জয় করুক। সিনেমায় রাজের রাজত্ব হোক আর সবার ভালোবাসায় ও সিক্ত হোক- মন থেকে এটাই চাওয়া।’

সবশেষে পরী তার ভক্তদের ‘দামাল’ দেখার আহ্বান জানিয়ে বলেন, ‘আমি ভক্ত-দর্শকদের বলব, দলে দলে “দামাল” দেখুন। যারা আমাকে, রাজকে ও বাংলা সিনেমাকে ভালোবাসেন তারা সবাই “দামাল” দেখুন। বাংলা সিনেমার পাশে থাকুন।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড