,

৬১ বছরে করছেন ৮৮তম বিয়ে!

news-image

অনলাইন ডেস্ক : চার বা পাঁচটা নয়, একে একে ৮৮তম বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন ৬১ বছর বয়সী এক ব্যক্তি। ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের মাজালেংকায় ঘটতে যাচ্ছে এই ঘটনা। খবর এনডিটিভির।

তবে এই বিয়েতে আরও অবাক করার মতো বিষয় হলো, ওই ব্যক্তি তার সাবেক স্ত্রীকে আবার বিয়ে করতে যাচ্ছেন। পেশায় কৃষক কান নামে ওই ব্যক্তি তার ৮৬ তম বিয়েতে এই নারীকে বিয়ে করেছিলেন।

এতো বিয়ে করার কারণে কান প্লেবয় কিং নামেও পরিচিত। সাবেক স্ত্রীকে বিয়ে করার প্রসঙ্গে কান বলেন, তিনি তার সাবেক স্ত্রীকে আবার ফিরে পাওয়া প্রত্যাখ্যান করতে পারেননি।

ট্রিবিউননিউজকে কান বলেন, যদিও আমাদের অনেকদিন আগে বিচ্ছেদ হয়েছে এরপরেও আমাদের দুইজনের মধ্যে ভালবাসাটা অটুট আছে। বিয়ের এক মাসের মাথায় কানের সঙ্গে তার এই ৮৬তম স্ত্রীর বিচ্ছেদ হয়। তবে কান জানান, তার সাবেক এই স্ত্রী এখনো তার প্রেমে মজে আছে।

কান আরও জানান, ১৪ বছরে বয়সে তার প্রথম বিয়ে হয়। তার স্ত্রী তার থেকে ২ বছরে বড় ছিল। মালয় মেইলকে কান বলেন, আমার দুর্বল মনোভাবের কারণে বিয়ের দুই বছর পর আমার স্ত্রী বিচ্ছেদ চায়। তবে এই দুর্বল মনোভাবের ব্যাখ্যা দেননি কান।

এই ঘটনার পর অনেক রাগ হয় বলে জানান কান। এরপরেই নারীদের প্রেমের ফাঁদে ফেলার আধ্যাত্মিক উপায় খোঁজা শুরু করেন। তবে কান বলেন, নারীদের জন্য যা ভালো না তা আমি করতে চাই না। আমি নারীদের আবেগ নিয়েও খেলতে চাই না। তিনি আরও বলেন, অনৈতিক কাজ করার চেয়ে, আমার বিয়ে করাই ভালো। তবে কান ৮৭ তম বিয়ে পর্যন্ত কত সন্তানের বাবা তা জানা যায়নি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড