,

রেকর্ড গড়ে বিশ্বনাথ পৌরসভার প্রথম মেয়র মুহিব

news-image

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি : রেকর্ড গড়ে বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচনে মেয়র পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও আলোচিত আওয়ামী লীগ নেতা মুহিবুর রহমান। এর আগে, ১৯৮৫ সালে তুলনামূলক তরুণ বয়সে বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি।

আজ বুধবার বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচনে বেসরকারি ফলাফলে মুহিবুর রহমান তার জগ প্রতীকে ৮৪৭৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ নৌকা প্রতীকে পেয়েছেন ৩২৬৩ ভোট। রাত সাড়ে ৮টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন।

বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সাতজন। তারা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ফারুক আহমদ (নৌকা প্রতীক), জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত মোহাম্মদ শিব্বির আহমদ (খেজুর গাছ প্রতীক), স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মুহিবুর রহমান (জগ প্রতিক), যুক্তরাজ্যের নিউহাম বিএনপির (বহিস্কৃত) সাংগঠনিক সম্পাদক মুমিন খান মুন্না (মোবাইল ফোন), উপজেলা বিএনপির বহিষ্কৃত সভাপতি জালাল উদ্দিন (হ্যাঙ্গার প্রতিক), আনজুমানে আল-ইসলাহ সমর্থিত ও উপজেলা আল-ইসলাহ’র বিশ্বনাথ শাখার সভাপতি ফয়জুল ইসলাম (চামচ) ও যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা সফিক উদ্দিন (নারিকেল গাছ)।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড