,

ধর্মপাশায় ১৪৪ ধারা জারি

news-image

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ বাজারে একই স্থানে দুটি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন ও কেন্দ্রীয় যুবলীগের সমাবেশকে সফল করতে প্রস্তুতি সভাকে কেন্দ্র করে আগামীকাল শুক্রবার ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বুধবার মধ্যরাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান এ আদেশ জারি করেন এবং তিনি অফিসিয়াল ফেসবুক আইডিতে (ইউএনও ধর্মপাশা) তা আপলোড করেন।

আগামী শুক্রবার বাদশাগঞ্জ বাজারে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাই তালুকদার সমর্থিত সেলবরষ ও পাইকুরাটি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনের দিন ধার্য করা হয়েছিল। অপরদিকে, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন আহমেদ একই স্থানে কেন্দ্রীয় যুবলীগের সমাবেশ সফল করার লক্ষে প্রস্তুতি সভার ডাক দেয়। একই সময়ে একই স্থানে দুটি কর্মসূচিকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা দেখা দেয়। এছাড়াও একই দিনে বাদশাগঞ্জ ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য বিএ ও বিএসএস পরীক্ষায় সকালে ২৯৭ জন ও বিকেলে ২৮৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। ফলে এলাকার সার্বিক পরিস্থিতি এবং পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে সমাবেশ বন্ধে ১৪৪ ধারা জারি করা হয়।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড