,

গোপালগঞ্জে মাইক্রোবাসের চাপায় পথচারী নিহত

news-image

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে মাইক্রোবাসের চাপায় কবির শেখ (৬৫) নামের এক পথচারী নিহত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের পঞ্চবাটি এলাকায় এ দূর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: তৈমুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত পথচারী কবির শেখ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পদ্মবিলা গ্রামের মৃত ফটিক শেখের ছেলে। তিনি পদ্মবিলা আশ্রয়ণ প্রকল্পে বসবাস করতেন।

ওসি তৈমুর রহমান জানিয়েছেন, কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের পঞ্চবাটি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি মাইক্রোবাস চাপা দেয়। ঘটনাস্থলেই কবির মারা যান। পরে খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

তিনি আরও জানান, আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক মাইক্রোবাসটি পালিয়ে গেছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির