,

ব্যাংকে নিয়োগের বয়সসীমা শিথিল করল বাংলাদেশ ব্যাংক

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনা মহামারির কারণে নিয়োগ প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ায় ব্যাংকে চাকরির ক্ষেত্রে আবেদনকারীদের বয়সসীমা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। আজ বুধবার দেশের সব তফসিলি ব্যাংককে বয়সসীমা শিথিলের কথা জানিয়ে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

চিঠিতে করোনার কারণে যেসব ব্যাংক চাকরিতে সরাসরি নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি, সেসব ব্যাংককে ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত প্রকাশিতব্য নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২০২০ সালের ২৫ মার্চ তারিখ নির্ধারণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বর্তমানে ব্যাংকের চাকরিতে সাধারণ আবেদনের ক্ষেত্রে বয়সসীমা ৩০ বছর। এ নির্দেশনা অনুযায়ী, যেসব আবেদনকারীর বয়স ২০২০ সালের ২৫ মার্চে ৩০ বছর ছিল, তারাও ২০২৩ সালের জুনের মধ্যে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে আবেদন করতে পারবেন।

এর আগে গত বছরের নভেম্বরে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকাশিত বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২০২০ সালের ২৫ মার্চ নির্ধারণ করেছিল।

করোনাভাইরাসের বিস্তার রোধ করতে সরকার ২০২০ সালের ২৫ মার্চ থেকে লকডাউনের ঘোষণা দেয়। ওই তারিখের পর থেকে প্রায় ১৮ মাস দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির