,

কেয়ার মেডিকেল কলেজের অনুমোদন বাতিল

news-image

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি মেডিকেল কলেজ পরিচালনার শর্ত পূরণ না করায় রাজধানীর মোহাম্মদপুরের কেয়ার মেডিকেল কলেজের অনুমোদন বাতিল করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মাহবুবা বিলকিস স্বাক্ষরিত বিজ্ঞিপ্তিতে বলা হয়, কলেজটির নানা সমস্যার কারণে ২৩ অক্টোবরের সভায় সিদ্ধান্ত হয় এটি বাতিল ঘোষণা করার। এ জন্য ‘বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২’ এর ধারা-২৪ অনুযায়ী কলেজটির অনুমোদন বাতিল করা হয়।

এর আগে ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে কেয়ার মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম স্থগিত করে স্বাস্থ্য মন্ত্রণালয়। কিন্তু কলেজ কর্তৃপক্ষ হাইকোর্টে রিট পিটিশন করে কার্যক্রম চলমান রাখে। গত ২৬ জুলাই রিট পিটিশনটি প্রত্যাহার হয়।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, গত পাঁচ বছরেও কলেজ কর্তৃপক্ষ কলেজটির মানোন্নয়ন করতে পারেনি এবং একাডেমিক কার্যক্রম পরিচালনায় ব্যর্থ হয়েছে। এর ধারাবাহিকতায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের গঠিত পরিদর্শন কমিটি গত ১৪ জুন কেয়ার মেডিকেল কলেজ পরিদর্শন করে।

পরিদর্শন প্রতিবেদনে দেখা যায়, কলেজটিতে সুষ্ঠু একাডেমিক পরিবেশ নেই, শিক্ষকের ঘাটতি রয়েছে, হাসপাতাল ও কলেজের নামে নিজস্ব জমি নেই, মেডিকেল কলেজ ও হাসপাতাল একই ক্যাম্পাসে অবস্থিত নয়, হাসপাতালের বেড ৭০ শতাংশের স্থলে মাত্র ১০ শতাংশ আছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির