,

স্ট্রোকের পর আশঙ্কাজনক ঐন্দ্রিলা, ভেন্টিলেশনে

news-image

অনলাইন ডেস্ক : ভেন্টিলশনে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আচমকাই মঙ্গলবার রাতে স্ট্রোক হয়ে মাথায় রক্ত জমাট বেঁধে যায়। হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি অভিনেত্রী। হাসপাতাল সূত্র জানায়, কোমায় রয়েছেন ঐন্দ্রিলা।

ক্যানসারকে হারিয়ে অভিনয় দুনিয়ায় আবার ফিরবেন কথা দিয়েছিলেন। হয়েছিলও তেমনটাই। জি বাংলা অরিজিনাল ছবি ‘ভোলে বাবা পার করেগা’-তে অনির্বাণ চক্রবর্তীর মেয়ের চরিত্রে দেখা যায় তাকে।

তার পর অনেকটাই সুস্থ ছিলেন। প্রেমিক সব্যসাচী চৌধুরী সব সময় তার পাশে ছিলেন। ‘ভাগাড়’ সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রেও দেখা যায় ঐন্দ্রিলাকে। এ মাসে দিল্লি যাওয়ার কথা ছিল অভিনেত্রীর, স্টুডিওপাড়ার খবর এমনটাই। সেই কথামতো শুটিং থেকে ছুটিও নেন। কিন্তু আচমকাই মঙ্গলবার রাতে অসুস্থ হয়ে পড়েন।

জানা গেছে, বুধবার তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে ৪৮ ঘণ্টা না কাটলে কিছুই বলা যাবে না। চিকিৎসকরা জানান, আপাতত অভিনেত্রীর শরীরের একদিক পুরো অবশ। বাঁ হাত সামান্য নাড়াচাড়া করতে পারছেন। তা ছাড়া শুধু চোখ নড়ছে।

তবে যেহেতু ঐন্দ্রিলার বয়স কম, তাই ঝুঁকি কিছুটা কম বলে আশা চিকিৎসকদের। যদিও অভিনেত্রীর জ্ঞান ফিরলে আসল পরিস্থিতি বোঝা যাবে বলেই জানাচ্ছেন তারা।

এদিকে, মুষড়ে পড়েছেন সব্যসাচী। তিনি গণমাধ্যমের সাথে কথা বলেননি।

একটি ওয়েব সিরিজে শুটিং করার জন্য দিন কয়েকের মধ্যে গোয়া যাওয়ার কথা ছিল অভিনেত্রীর। এখন সবটাই স্থগিত। ঐন্দ্রিলার সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় সবাই। সূত্র : আনন্দবাজার

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯