,

ওয়ানডে ইতিহাসের প্রথম উইকেট শিকারির মৃত্যু

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে ক্রিকেট ইতিহাসের প্রথম উইকেট শিকারি অ্যালান টমসন মারা গেছেন। তিনি জাতীয় দল অস্ট্রেলিয়া ও ঘরোয়া দল ভিক্টোরিয়ার হয়ে খেলেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৬ বছর।

ভিন্ন বোলিং অ্যাকশনে পরিচিত টমসন ১৯৭০-৭১ মৌসুমে অজিদের হয়ে অ্যাশেজ সিরিজে ৪টি টেস্ট খেলেছেন। তিনি সিরিজের প্রথম দুই টেস্টে ব্রিসবেন ও পার্থে খেলেছেন। তবে মেলবোর্নে নতুন বছরের টেস্টে দলে ছিলেন না।

যদিও ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যায়। এরপর পঞ্চম ও ষষ্ঠ টেস্টে ফের সুযোগ পান ডানহাতি ফাস্ট বোলার। তবে এই দুই টেস্টের আগেই ইতিহাসে নাম লেখান টমসন।

বাজে আবহাওয়ার কারণে মেলবোর্ন টেস্ট না হলে ৫ জানুয়ারি ইতিহাসে প্রথমবারের মতো ওয়ানডে খেলতে নামে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। আর এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে ইংল্যান্ড। যেখানে ওপেনার জিওফ বয়কটকে আউট করে রেকর্ড গড়েন টমসন। ম্যাচটি শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াই জেতে।

টমসন অবশ্য ক্যারিয়ারে সেই একটি ওয়ানডে ও ৪টি টেস্টেই খেলতে পেরেছেন। যথাক্রমে ওয়ানডেতে এক উইকেট ও টেস্টে ১২টি উইকেট পেয়েছেন। এছাড়া ভিক্টোরিয়ার হয়ে ঘরোয়া লিগে ৪৪টি প্রথম শ্রেণির ম্যাচে ১৮৪টি উইকেট নিয়েছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির