,

দাম বাড়ল এলপিজির

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বেড়েছে। নভেম্বর মাসের জন্য গ্রাহক পর্যায়ে ১২ কেজি এলপিজির দাম ১২৫১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), যা আগে ছিল ১২০০ টাকা।

বুধবার ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করা হয়। ঘোষণার পর থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানানো হয়েছে। বিইআরসি চেয়ারম্যান আবদুল জলিল এলপিজির নতুন দাম ঘোষণা করেন।

এর আগে অক্টোবরেরর ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ২০০ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম পরিবর্তন হয়নি, সেটি আগের মতো ৫৯১ টাকাই রয়েছে।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সৌদি আরামকো কোম্পানির প্রপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির দাম ঘোষণা করে বিইআরসি।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির