,

মধ্যরাতে ভক্তদের আশা মেটালেন কিং খান

news-image

অনলাইন ডেস্ক : ঘড়ির কাঁটায় তখন রাত ১২টা। বাড়ির সামনে মানুষের ভিড়। সঙ্গে হইচই। ‘বার্থডে বয়’কে এক ঝলক চোখে দেখার অপেক্ষায় ‘মন্নত’এর বাইরে অসংখ্য চোখ রাত জাগতে প্রস্তুত। ২ নভেম্বর বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন।

চেনা ভঙ্গিতে মধ্যরাতে অনুরাগীদের স্বপ্ন পূরণ করলেন নায়ক।

বাড়ির লাগোয়া সেই পরিচিত বারান্দায় এসে হাত নাড়লেন ভক্তদের উদ্দেশে। সঙ্গে ছিল ছোট ছেলে আব্রাম খান। নায়ককে দেখে অনুরাগীদের উত্তেজনার পারদ তখন ক্রমশ ঊর্ধ্বমুখী। হাত নাড়া, চিৎকার বুঝিয়ে দিচ্ছিল সেই কথাই।

কিং খানের জন্মদিন উপলক্ষে প্রতি বছরই অনুরাগীদের উন্মাদনা কম থাকে না। কিন্তু গত বছর প্রমোদতরীতে মাদক-কাণ্ডে ছেলে আরিয়ান খানের নাম জড়ানোয় নিজেকে কিছুটা গুটিয়ে নিয়েছিলেন নায়ক। দেখা দেননি ভক্তদের।

চলে গিয়েছিলেন আলিবাগের নিজের বাংলোয়। সেখানেই পরিবারের সঙ্গে কাটিয়েছিলেন নিজের বিশেষ দিনটা।

তবে ২০২২ সালের এই দিনটা অনেকটাই আলাদা। এখন ছেলেমেয়েদের পাশাপাশি নিজেকে আরও একবার গুছিয়ে নিয়েছেন নায়ক।

সূত্রের খবর, বুধবার সকালেও ‘মন্নত’-এর বাইরে ভক্তদের ভিড় চোখে পড়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড