,

লটারিতে ৩০৫ কোটি টাকা জিতেও যে কারণে জানাননি স্ত্রীকে

news-image

অনলাইন ডেস্ক : ধনী হওয়ার আশায় মাঝেমধ্যে লটারি কিনতেন দক্ষিণ চীনের বাসিন্দা লি। কিন্তু সত্যিই যে লটারিতে তিনি একদিন বিপুল টাকা পেয়ে যাবেন তা ঘুণাক্ষরেও ভাবতে পারেননি।সম্প্রতি চীনের সরকারের একটি লটারিতে বিপুল অঙ্কের টাকা পেয়েছেন লি।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিররের খবরে বলা হয়, লটারিতে ২২ কোটি ইউয়ান (চীনা মুদ্রা) জেতেন লি। বাংলাদেশি টাকায় যা ৩০৫ কোটি টাকারও বেশি।

লটারিতে কোটিপতি হয়ে গিয়েও বাড়িতে টুঁ শব্দ করেননি লি। পরিবারের সবার কাছেই তিনি গোপন রেখেছিলেন লটারি জেতার কথা।

খেলাধুলার উন্নয়নের জন্য চীনা সরকার নিয়মিতভাবে ওই লটারির আয়োজন করে থাকে। সম্প্রতি দেশটির গুয়াংশি প্রদেশের নানিংয়ে লটারি আয়োজক সংস্থার দপ্তরে লটারিতে পাওয়া টাকা নিতে যান লি।

নানিংয়ে লটারি আয়োজক সংস্থার দপ্তর থেকে লটারিতে পাওয়া পুরস্কার নেন লি। তারপরই বিষয়টি জানাজানি হয়। কিন্তু, এত বড় খবরটা কেন স্ত্রী এবং সন্তানদের জানাননি লি? পুরস্কার হাতে পেয়ে সে উত্তর দিয়েছেন তিনি।

লি বলেন, ‘আমি লটারি জেতার কথা স্ত্রী এবং সন্তানকে জানাইনি তার কারণ এই খবর পেয়ে তারা আত্মতুষ্টিতে ভুগতে পারে। এর ফলে ওরা হয়তো ভবিষ্যতে পরিশ্রমের কথা ভুলে গিয়ে অলস হয়ে যাবে।’

লটারিতে পাওয়া টাকার একটি বড় অংশ লি দান করে দিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না