,

বগুড়া ও বিকেএসপির খেলা গড়াল তৃতীয় দিনে

ক্রীড়া প্রতিবেদক : বিকেএসপির তিন নম্বর মাঠে খুলনার মুখোমুখি হয়েছিল ঢাকা মেট্রো। এ দুই দল প্রথম দিনেই একে অন্যের ২৩ উইকেট শিকারের নজির সৃষ্টি করেছিল। অন্যদিকে বগুড়ার শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে ঢাকার ম্যাচে বোলাররা নিয়েছেন ২০ উইকেট। জাতীয় ক্রিকেট লিগে এই দুই মাঠে একদিনেই ৪৩ উইকেট শিকারে হয়েছে অনন্য নজির।

এক পর্যায়ে মনে হয়েছিল দ্বিতীয় দিনেই বেরিয়ে আসবে ম্যাচের ফল। তবে শেষ পর্যন্ত সেটা আর হয়নি। এই খেলা গড়িয়েছে তৃতীয় দিনে। বিকেএসপিতে দ্বিতীয় ইনিংসে খুলনা ২৫৩ রান সংগ্রহ করে অলআউট হয়েছে। তাতে ঢাকা মেট্রোকে ২০০ রানের লক্ষ্য ছুঁড়েছে তারা। খুলনার উইকেটরক্ষক ব্যাটার ইমরানুজ্জামান সর্বোচ্চ ৯২ রান করেন। এছাড়া জাওয়াদ রুয়েন করেন ৫০ রান।

ঢাকা মেট্রোর হয়ে মো. শরিফুল্লাহ ও লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব তিনটি এবং আবু হায়দার রনি ও রাকিবুল হাসান নিয়েছেন দুটি করে উইকেট।

দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ৪৮ রান নিয়ে দিন শেষ করেছে। আজমির ইসলাম ২৫ ও কাজী অনিক ৭ রানে অপরাজিত আছেন। খুলনার হয়ে প্রথম ইনিংসের ৫ উইকেট শিকারী শেখ মাহেদী দ্বিতীয় ইনিংসের প্রথম দুটি উইকেট একাই শিকার করেছেন।

অন্যদিকে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে জয় থেকে ৭৬ রান দূরে থেকে দ্বিতীয় দিন শেষ করেছে রংপুর। দ্বিতীয় ইনিংসে ঢাকা ১৯৯ রানে অলআউট হলে লক্ষ্য দাঁড়ায় ২০১ রানে। রংপুরের হয়ে নাসির হোসাইন ২৬ ও সোহরাওয়ার্দী শুভ ৬৪ রানে অপরাজিত আছেন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির