,

বকেয়া রেখে কারখানা সরানোয় শ্রমিক বিক্ষোভ

news-image

অনলাইন ডেস্ক : বেতন-ভাতা বকেয়া রেখেই কারখানা সরিয়ে নেওয়ার প্রতিবাদে রাজধানীর আরামবাগ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।

ওই এলাকার ‘ওলিও অ্যাপারেলস’ কারখানার শ্রমিকরা মঙ্গলবার (১ নভেম্বর) সকাল ৮টার দিকে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। বেলা ২টা পর্যন্ত তারা বিআরটিসি বাস ডিপো থেকে নটরডেম কলেজের সামনের রাস্তায় অবস্থান করছিলেন।

তাদের অবরোধের কারণে মতিঝিল এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়।

মতিঝিল থানার পুলিশ পরিদর্শক (পেট্রোল) বেলাল হোসেন বলেন, ওই কারখানায় প্রায় তিন হাজার শ্রমিক কাজ করেন। মালিকরা বেতন-ভাতা পরিশোধ না করেই কারখানা সরিয়ে নিচ্ছে বলে শ্রমিকরা অভিযোগ করছেন।

তিনি বলেন, ‘সোমবারও শ্রমিকরা কাজ করেছেন। সকালে কাজে এসে দেখেন করাখানার ফটকে তালা দেওয়া। তারা জানতে পারেন, কারখানা উত্তরায় সরিয়ে নেওয়া হচ্ছে। শ্রমিকরা তখন তাদের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করে।’

তিনি জানান, শ্রমিকরা সকালে কমলাপুরের পাশে বিআরটিসি বাস ডিপো থেকে নটর ডেম কলেজ পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে যান। প্রথমে তারা ওই সড়কের একপাশে থাকলেও পরে দুইপাশেই অবস্থান নেন। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করে পুলিশ সমস্যা সমাধানের চেষ্টা করছে বলে জানান এই কর্মকর্তা।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির