,

মতিঝিলে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ, তীব্র যানজট

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মতিঝিলে ওলিও নামের একটি গার্মেন্টস স্থানান্তরের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। আজ মঙ্গলবার সকাল থেকে তারা সড়ক অবরোধ করে রাখেন। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

শ্রমিকদের দাবি, তাদের না জানিয়ে কর্তৃপক্ষ মতিঝিল থেকে কেরানীগঞ্জে কারখানা স্থানান্তর করেছে।

মতিঝিল ট্রাফিক জোনের পুলিশের সহকারী কমিশনার (এসি) এস এম বজলুর রশীদ বলেন, ‘সকাল থেকে ৪০০ থেকে ৫০০ গার্মেন্টসকর্মী সড়ক অবরোধ করায় মতিঝিলের প্রতিটি পয়েন্ট বন্ধ রয়েছে। গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে আমাদের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা করছেন। শিগগির বিষয়টি সমাধান হবে।’

এদিকে তীব্র যানজটের কারণে অফিসগামী মানুষের পড়তে হয়েছে ভোগান্তিতে। সড়ক বন্ধ থাকায় কোনো যানবাহন চলাচল করতে পারছে না। মতিঝিলের যানজট ছড়িয়ে পড়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির