,

ভারতকে হারিয়ে অঘটন ঘটাতে চান সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার ভারত। তবে এই ফরম্যাটে বরাবরই দুর্বল দল বাংলাদেশ। আসরে এখন পর্যন্ত নেদারল্যান্ডস ও জিম্বাবুয়েকে হারালেও টাইগারদের পারফরম্যান্স পুরোপুরি সন্তোষজনক ছিল না।

আগামী বুধবার ফেভারিট ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তবে বাংলাদেশের বিপক্ষে ভারতের মুখোমুখি লড়াইয়ে রোহিত শর্মার দল বেশ এগিয়ে। ফলে টুর্নামেন্টে ভারতকে হারালে সেটা অঘটন হবে বলেই বিশ্বাস করেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। পাশাপাশি আসরের প্রতিটি ম্যাচকেই গুরুপূর্ণ হিসেবে বিবেচনা করছেন এই তারকা।

সংবাদ সম্মেলনে সাকিবের কাছে জানতে চাওয়া হয় ভারত ম্যাচ বিশেষ কি না। জবাবে তিনি বলেন, ‘বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে যেমন বলেছি। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ, সবগুলোতে একই অ্যাপ্রোচে খেলতে চাই। কোন দেশের সঙ্গে কোন পরিস্থিতিতে খেলা হচ্ছে এগুলো নিয়ে চিন্তা করতে চাই না। তাই আমাদের একই পরিকল্পনা থাকবে।’

তিনি আরও বলেন, ‘ভারত ফেভারিট দল, তারা এখানে বিশ্বকাপ জিততে এসেছে। আমরা ফেভারিট না, বিশ্বকাপ জিততেও আসিনি। আপনি পরিস্থিতি বুঝতে পারছেন। আমরা এটা ভালোভাবেই জানি, যদি ভারতকে হারাই সেটা হবে আপসেট, আমরা নিজেদের সেরা ক্রিকেট খেলে সেটাই করতে চাই।’

‘ভালো একটা ম্যাচ হলে অবশ্যই দর্শকদের জন্য ভালো হবে। শেষ ম্যাচটা দর্শকদের জন্য ভালো ম্যাচ ছিল। আশা করি ওরকমই একটা ম্যাচ যেন উপহার দিতে পারি।’-যোগ করেন সাকিব।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির