,

স্কুলছাত্রকে মারধর করে টিকটক, কিশোর গ্যাংয়ের ৪ সদস্য আটক

news-image

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিগঞ্জের সিংগাইরে ১০ম শ্রেণির এক স্কুলছাত্রকে মারধরসহ টিকটক ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় অভিযোগে কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩১ অক্টোবর) দুপুরে ঢাকার সাভার এবং সিংগাইর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন -মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা এলাকার আক্তার হোসেনের ছেলে নুরুজ্জামান মাহমুদ (১৬), শাহজাহান মিয়ার ছেলে রবিউল হাসান (১৭), আমজাদ হোসেনের ছেলে তামিম আহমেদ (১৫) ও ফরিদ মিয়ার ছেলে মো.ফারদিন (১৬)।

পুলিশ জানায়, গত ১০ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে ধল্লা ইউনিয়ন কাউন্সিলর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী গোলাম রাব্বি প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ধল্লা বাজারের আলী সুপার মার্কেটের গলিতে কিশোর গ্যাংয়ের সদস্য নুরুজ্জামান মাহমুদ, রবিউল হাসান, তামিম আহমেদ ও মো. ফারদিন তাকে মারধর করে এবং মারধরের ভিডিও ধারণ করে টিকটক বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেন। পরে বিষয়টি পুলিশ সুপার গোলাম আজাদ খাঁনের নজরে আসলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জেলা পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের শিক্ষার্থীকে মারধরের বিষয়টি নজরে আসলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯