,

পদ্মা সেতু থেকে আটক ভারতীয় নাগরিকের মৃত্যু

news-image

গোপালগঞ্জ প্রতিনিধি : পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে সন্দেহজনক গতিবিধির কারণে আটক ভারতীয় নাগরিক তারেক বাইন গোপালগঞ্জ হাসপাতালে মারা গেছেন।

গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক অসিত কুমার মল্লিক জানান, রবিবার রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

৬০ বছর বয়সী তারেক ভারতের বিহার রাজ্যের সোনার গ্রামের মরণ বাইনের ছেলে বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে। অসিত বলেন, তারেক শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। অসুস্থ অবস্থায় রবিবার রাত ৮টার দিকে তাকে হাসপাতলে ভর্তি করা হয়েছিল।

গোপালগঞ্জ কারাগারের জেল সুপার মো. ওবায়দুর রহমান জানান, সন্দেহজনক গতিবিধির কারণে পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্ত থেকে ২০২১ সালের ৮ জুলাই তারেক বাইনকে আটক করা হয়। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়।

শরীয়তপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে ২০২১ সালের ৯ জুলাই শরীয়তপুর জেলা কারাগারে নেওয়া হয়। চলতি বছরের ২০ জানুয়ারি থেকে তিনি গোপালগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন।

জেল সুপার বলেন, তারেক হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে গোপালগঞ্জ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানেই তিনি মারা যান। তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯