,

ডেঙ্গু প্রতিরোধে পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে কোথাও যেন পানি জমতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতেও বলেছেন তিনি।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আজকে একটা বিষয়ে বিশেষভাবে আলোচনা হয়েছে সেটা হলো ডেঙ্গু নিয়ে। ২০১৯ সালে ১ লাখ ডেঙ্গু রোগী ছিল। এবার এরইমধ্যে ৩৬ হাজার লোক আক্রান্ত হয়েছে। ঢাকাতেই ২৩ হাজার, চট্টগ্রামে ৪ হাজার, খুলনায় ১৬শ, সিলেটে সব থেকে কম ৫৩ জন। অলরেডি ১৪১ জন মারা গেছেন ডেঙ্গুতে।’

তিনি বলেন, ‘সেজন্য এটা সবাইকে একটু রিকুয়েস্ট করা হয়েছে মন্ত্রিপরিষদের পক্ষ থেকে, এ বিষয়ে প্রধানমন্ত্রীও রিকুয়েস্ট করেছেন, সেটা হলো সবার বাড়িঘর যেন ক্লিন রাখা হয় এবং বিশেষ করে পানি যেন না জমতে পারে এটার জন্য।’

সিটি করপোরেশনসহ সবাইকে প্রয়োজনীয় নিদের্শনা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘বিশেষ করে সিভিল এভিয়েশনকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে, বিমানবন্দর এলাকায় ওনারা সপ্তাহে দুই দিন করতেন, এখন বলা হয়েছে পারলে প্রতিদিনই স্প্রে করার জন্য।’

সিটি করপোরেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে সমন্বয় করে প্রচারণা চালিয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯