,

যৌনসম্পর্কে ‘না’, শতাধিক কোপানোর পর প্রেমিকাকে শিরচ্ছেদ

news-image

অনলাইন ডেস্ক : প্রেমিকা শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। আর এতেই খ্যাপা হয়েছেন এক ব্যক্তি। প্রেমিকাকে কুপিয়েছেন শতাধিকবার। এতেও ক্ষ্রান্ত হননি, শেষমেশ প্রেমিকার শিরচ্ছেদ করেছেন। এমনই অভিযোগ উঠেছে আমেরিকার আলাবামায় এক ব্যক্তির বিরুদ্ধে।

রিপোর্ট, গত ২১ অক্টোবর ঘটেছেন এই ঘটনা। অভিযুক্ত ৩৮ বছর বয়সী ব্যক্তি জাস্টিন ফিল্ডসকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, তার বান্ধবী ট্যামি বেইলির বয়স ৫২ বছর। যৌন সম্পর্ক স্থাপনে বাধা দেওয়ার জেরেই প্রেমিকাকে ওই ব্যক্তি নৃশংসভাবে খুন করেছেন বলে অভিযোগ।

দেশটির পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি ও তার বান্ধবী একই বাড়িতে থাকতেন। তবে তাদের বেডরুম আলাদা ছিল। সম্প্রতি ধুমধাম করে ফিল্ডসের জন্মদিন পালন করা হয়। জন্মদিন উদ্‌‌যাপনের পর ওই যুগল বাড়ি ফেরেন। তারপরই প্রেমিকার সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হতে চান ফিল্ডস। কিন্তু তাতে রাজি হননি বান্ধবী। আর এর জেরেই চটে যান তিনি।

খবরে বলা হয়েছে, প্রেমিকাকে খুনের পর ওই ব্যক্তি তার বাবাকে ফোন করে জানান, খারাপ কিছু ঘটেছে। এর পর তার বাবা খবর দেন ট্যামির বোনকে। খবর পেয়েই পুলিশের সঙ্গে ফিল্ডসের বাড়িতে যান প্রেমিকার বোন। কিন্তু ঘরের মধ্যে তাদের ঢুকতে বাধা দেন ফিল্ডস। এর পরই ঘরে ঢুকে ট্যামির দেহ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, একশোরও বেশি বার কোপানো হয়েছে প্রেমিকাকে। তার জেরেই মৃত্যু হয়েছে তার। কিন্তু তার পরও তার শিরশ্ছেদ করা হয়। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯