,

বিশ্বকাপে কোহলির হোটেল ঘরের ভিডিও ফাঁস, ক্ষুদ্ধ তারকা

news-image

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা তারকা বিরাট কোহলি। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও দুর্দান্ত ফর্মে রয়েছেন। তবে এরইমাঝে এক ঘটনা তাকে চরমভাবে ক্ষুদ্ধ করেছে। বিশ্বকাপে তার ব্যক্তিগত হোটেল কক্ষের ভিডিও ফাঁস হয়েছে।

ইতোমধ্যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। এই ভিডিও করার সময় কোহলি ঘরে ছিলেন না। পরে এই কাণ্ড দেখে প্রশ্ন করেছেন, যদি হোটেলেই গোপনীয়তা রক্ষা না হয়, তা হলে কোথায় গেলে সেটা হবে?

নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করেছেন কোহলি। সেখানে দেখা যাচ্ছে, কয়েক জন কোহলির হোটেলের ঘরে প্রবেশ করে ভিডিও করছেন। ভারতীয় ক্রিকেটারের ব্যক্তিগত সামগ্রীর ভিডিও তুলছেন তারা। ভারতের সাবেক অধিনায়কের জুতা, জামা-কাপড়, বিছানা থেকে শুরু করে শৌচগারেরও ভিডিও করা হয়েছে। সেই সময়ই দেখা যায়, কোট-প্যান্ট পরা তিন জন রয়েছেন কোহলির হোটেলের ঘরে। দেখে মনে হচ্ছে, হোটেলেরই কর্মী তারা।

বিরক্ত কোহলি লিখেছেন, ‘আমি জানি, ভক্তরা সব সময় তাদের প্রিয় খেলোয়াড়কে দেখে আনন্দ পান, তার সঙ্গে দেখা করতে চান। আমি তাকে সম্মান করি। কিন্তু এই ভিডিও দেখে আমি আতঙ্কিত। যদি আমার হোটেলের ঘরেই আমার গোপনীয়তা রক্ষা না হয়, তা হলে কোথায় হবে?’

তিনি আরও লিখেন, ‘এই ধরনের ভালোবাসা আমি চাই না। এ ভাবে কারও ব্যক্তিগত ঘরে প্রবেশ করা ঠিক নয়। দয়া করে প্রত্যেকের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন। তাদের বিনোদনের পণ্য করে তুলবেন না।’

এদিকে এই ঘটনায় ভারতীয় দল আয়োজক আইসিসি বা আয়োজক দেশের ক্রিকেট বোর্ড ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে কোনো অভিযোগ জানায়নি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড