,

পার্কে আড্ডার সময় ১৩ শিক্ষার্থী আটক, অভিভাবকদের কাছে মুচলেকা

news-image

নীলফামারী প্রতিনিধি : স্কুল-কলেজ ফাঁকি দিয়ে পার্কে আড্ডা দেওয়ার সময় নীলফামারীতে রবিবার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩ জন শিক্ষার্থীকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক ১৩ জনের মধ্যে ৭ জন ছাত্রী ছিল। পরে তাদের বিকেলে অভিভাবকদের কাছে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এদের কারও প্রতিষ্ঠানের নির্দিষ্ট পোশাক পরিধান ছিল।

দুপুরে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে নীলফামারী সদর থানায় পুলিশ হেফাজতে রাখা হয়। বিষয়টি নিশ্চিত করে নীলফামারী ডিবি পুলিশের ওসি আখেরুজামান। তিনি বলেন, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমরা এই অভিযান পরিচালনা করি। স্কুল বা কলেজ ফাঁকি দিয়ে এই অবাধ চলা ফেরা বন্ধ করা ও শিক্ষার মান যেন ক্ষুণ্ন না হয় সে লক্ষ্যেই এই অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, পুলিশ সুপার স্যারের মূলত এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ এবং তা বাস্তবায়নের আমরা কাজ করে যাচ্ছি। এমন অভিযান অব্যাহত থাকবে।

নীলফামারীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ বলেন, যারা স্কুল ফাঁকি দিয়ে ঘোরাঘুরি করায় তাদের নিয়ে আসা হয়। এরপর ওই সকল শিক্ষার্থীদের অভিভাবকদের কাছে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, স্কুল-কলেজ ফাঁকি দিয়ে অনেক শিক্ষার্থী বিভিন্ন স্থানে আড্ডা দেওয়ার খবর ছিল। তারই প্রেক্ষিতে এমন অভিযান পরিচালনা করা হয়েছে। আমরা চাই অভিভাবকরাও সচেতন হোক। তাদের ছেলে মেয়ে সঠিক সময় স্কুল কলেজে থাকছে কিনা সেটাও তাদের নজরদারি করতে বলা হয়েছে। এমন অভিযান অব্যাহত রাখতে অভিভাবকরাও আমাদের কাছে অনুরোধ করেছে।

 

এ জাতীয় আরও খবর

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি