,

বাগান নিয়ে বিরোধে প্রাণ গেল মনিরের

news-image

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কাউখালি উপজেলায় সুপারি বাগান নিয়ে বিরোধের জেরে মনিরুজ্জামান মনির (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। গতকাল শনিবার রাত ১১টার দিকে উপজেলার শিয়ালকাঠি চৌরাস্তা এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মনিরুজ্জামান উপজেলার শিয়ালকাঠি এলাকার ওয়াজেদ আলী হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাউখালী উপজেলার শিয়ালকাঠি চৌরাস্তা এলাকার বাসিন্দা মনিরুজ্জামান মনিরের সঙ্গে প্রতিবেশী রুহুল আমিনের একটি সুপারি বাগান নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। গতকাল শনিবার দুপুরে মনিরুজ্জামান সেই বাগানে সুপারি পারতে গেলে প্রতিবেশী রুহুল আমিন ও তার ছেলে ইমরুল মনিরুজ্জামানকে পিটিয়ে আহত করেন। পরে আহত অবস্থায় মনিরুজ্জামানকে তার ঘরে রেখে চলে যান। এরপর রাত সাড়ে ৯টার দিকে মনিরুজ্জামানের এক আত্মীয় তাকে ঘরের মধ্যে অচেতন অবস্থায় পরে থাকতে দেখে স্থানীয়দের ডেকে আনে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘর থেকে মনিরুজ্জামানের মৃতদেহ উদ্ধার করে। মনিরুজ্জামান ওই ঘরে একা থাকতেন। তার পরিবার যশোরে থাকে বলে জানান স্থানীয়রা।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি আমিন জানান, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির