,

মডেল পিয়াসার চার্জগঠন শুনানি পেছাল

news-image

আদালত প্রতিবেদক : আলোচিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসার বিরুদ্ধে রাজধানীর গুলশান থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চার্জগঠন শুনানি পিছিয়ে আগামী ১১ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

আজ রোববার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৪’র বিচারক মোহাম্মদ মোরশেদ আলমের আদালতে মামলাটির চার্জগঠন শুনানির দিন ধার্য ছিল। এদিন আদালতে হাজির হন আসামি পিয়াসা। এরপর চার্জশুনানির জন্য সময় চেয়ে আবেদন করেন আসামিপক্ষ। আদালত এ আবেদন মঞ্জুর করে মামলাটির চার্জগঠন শুনানির জন্য আগামী ১১ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করেন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২০২১ সালের ১ আগস্ট রাত ১০ টায় রাজধানীর বারিধারায় মডেল পিয়াসার বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদক উদ্ধার করে ডিবি পুলিশ। পরে পিয়াসাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গুলশান থানাসহ তিন থানায় মামলা দায়ের করা হয়। এরপর ৬ আগস্ট পিয়াসাকে গুলশান থানার মামলায় দুই দিন, ভাটারা থানার মামলায় তিন দিন এবং খিলক্ষেত থানার মামলায় তিন দিনসহ মোট আটদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
পুলিশ জানায়, মডেল পিয়াসা ও মৌ সংঘবদ্ধ একটি চক্র। তারা পার্টির নামে উচ্চবিত্তদের বাসায় ডেকে মদ ও ইয়াবা খাইয়ে আপত্তিকর ছবি তুলে রাখতেন। পরে ব্ল্যাকমেইল করে তাদের থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিতেন।

এছাড়া গুলশানের কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়াকে ধর্ষণ ও হত্যা মামলার অন্যতম আসামি পিয়াসা। এ মামলাতেও তাকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে সবকটি মামলায় জামিনে রয়েছেন মডেল পিয়াসা।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির