,

সেনাবাহিনীকে হুমকি দিয়ে ‘ভোল’ পাল্টালেন ইমরান

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের ডাকা বহুল প্রত্যাশিত লংমার্চ তৃতীয় দিনের মতো চলছে। গত দুই দিনের লংমার্চের ভাষণে ইমরান খান দেশটির শীর্ষ সামরকি কর্মকর্তাদের একহাত নেন।

বিশেষ করে দেশটির শক্তিশালী গোয়েন্দা সংস্থা ইন্টার–সার্ভিসেস ইনটেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট–জেনারেল নাদিম আনজুমকে প্রচ্ছন্ন হুমকি দেন ইমরান খান। তবে আজ রোববার সুর অনেকটা নরম করেছেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী।

ইমরান খান আজ বলেছেন, আমরা সেনাবাহিনীর সঙ্গে আছি, আমাদের সমালোচনা হচ্ছে গঠনমূলক। লংমার্চের তৃতীয় দিনের ভাষণে পিটিআই চেয়ারম্যান বলেন, আমি চাই সেনাবাহিনী আরও শক্তিশালী হোক। আমাদের শক্তিশালী সেনাবাহিনী প্রয়োজন। সেনাবাহিনীর ক্ষতির লক্ষে আমি সমালোচনা করি না। আমি আর সেনাবাহিনী যে মুখোমুখি তাতে ভারতীয় মিডিয়া খুশি।

এই সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী বলেন, আমরা আমাদের সামরিক বাহিনীর সঙ্গে আছি, কিন্তু আমাদের সমালোচনা হচ্ছে গঠনমূলক। এ ছাড়া নিপীড়নের বিরুদ্ধে কথা বলেন তাদের পক্ষ নিয়ে কথা বলেছেন ইমরান খান। তিনি বলেন, দাস হয়ে বেঁচে থাকার চেয়ে মারা যাওয়া অনেক ভালো।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির