,

চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে সোহেল রানাকে

news-image

বিনোদন প্রতিবেদক : অনেকদিন ধরেই অসুস্থ কিংবদন্তি নায়ক সোহেল রানা। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় আজ রাতেই তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানান সোহেল রানার ছেলে মাশরুর পারভেজ।

মাশরুর পারভেজ বলেন, ‘আব্বুকে নিয়ে আজ আমি ও আম্মু সিঙ্গাপুর যাচ্ছি। রাত ১১টা ৫৫ মিনিটে ফ্লাইট। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তাকে দেখানো হবে। আমার আব্বুর জন্য সবাই দোয়া করবেন।’

সোহেল রানা এবার মূলত চোখ দেখাতে যাবেন। অন্যান্য অসুস্থাতার পাশাপাশি তিনি চোখের জটিল সমস্যায়ও ভুগছেন। এ বিষয়ে সোহেল রানার ছেলে মাশরুর আরও জানান, চক্ষু বিশেষজ্ঞ ড. চুয়া ওয়েই হানের তত্ত্বাবধানে সোহেল রানার চোখের চিকিৎসা হবে। সিঙ্গাপুরের স্থানীয় সময় সকাল ১১টায় চিকিৎসকের কাছে যাবেন সোহেল রানা।

এর আগে গত ২৫ অক্টোবর ঢাকার একটি হাসপাতালে এই কিংবদন্তির ব্যক্তিত্বের চোখের সার্জারি হয়। সেই সার্জারি করে সুস্থতার বদলে উল্টো জটিলতায় পড়েছেন তিনি। আর সে কারণেই তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড