,

সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে ডিসেম্বরে

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির প্রেমের খবর কম-বেশি সবারই জানা। যদিও তারা সরাসরি কখনও সম্পর্কের ব্যাপারে বলেননি। শোনা যাচ্ছে, শিগগিরই প্রেমকে পূর্ণতা দেবেন তারা। পরিণয়ের দিনটাও নাকি চূড়ান্ত করে ফেলেছেন সিদ্ধার্থ ও কিয়ারা। আগামী ডিসেম্বরেই বিয়েটা সেরে ফেলবেন তারা। ইতোমধ্যে বিয়ের তারিখও ঠিক করেছেন।

বলিউড হাঙ্গামাকে একটি বিশ্বস্ত সূত্র বলেছেন, “হ্যাঁ, বিয়ের জন্য এই ডিসেম্বরের একটি তারিখ চূড়ান্ত করেছেন ‘শেরশাহ’ জুটি। যদিও দুই পরিবারের কেউই বিয়ের বিষয়ে কথা বলতে নারাজ, তবে প্রস্তুতির কথা জানিয়েছেন।”

সূত্রের মতে, সিড-কিয়ারার বিয়ে হবে মুম্বাইয়ের বাইরে। তবে সিনে জগতের মানুষদের নিয়ে মুম্বাইতে একটি বড় জমকালো সংবর্ধনার আয়োজন রাখবেন হবু দম্পতি।

সূত্র বলছে, ‘সিদ্ধার্থ ও কিয়ারা আপাতত বিষয়টিকে চেপে রাখতে চাইছেন। প্রস্তুতি সম্পন্ন হলে তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবেন। ওই পর্যন্ত তারা বিয়ে সম্পর্কে কোনও তথ্যই প্রকাশ করবেন না।’

উল্লেখ্য, সিদ্ধার্থ ও কিয়ারাকে একসঙ্গে দেখা গেছে ‘শেরশাহ’ সিনেমায়। এটি মুক্তি পায় ২০২১ সালের ১২ আগস্ট। গুঞ্জন রয়েছে, এই সিনেমায় কাজ করতে গিয়েই তাদের প্রেম গাঢ় হয়। যদিও ২০১৮ সালেই দু’জনের মধ্যে পরিচয় পর্ব সম্পন্ন হয়েছিলো।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড