শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সালাম মুর্শেদীর বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগে রিট

news-image

নিজস্ব প্রতিবেদক : খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে।

রোববার (৩০ অক্টোবর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেছেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন।

রিটে দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

এ সপ্তাহের মধ্যেই শুনানি হতে পারে বলে জানিয়েছেন আবেদনকারী আইনজীবী।

এ বিষয়ে সায়েদুল হক সুমন বলেন, জাতীয় সংসদের সদস্য সালাম মুর্শেদীর বিরুদ্ধে দুদকে একটা আবেদন করি। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে- নিজের বাসা মালিকানা দাবি করে তিনি এখন যে বিলাসবহুল বাড়িতে থাকেন, অথচ জানতে পারলাম এটা গণপূর্তের বাড়ি। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) তাকে এ বাড়িটি এমনভাবে দিয়েছে মনে হয়, এ বাড়ির মালিক রাজউক। অথচ রাজউকের এই ক্ষমতা নাই সালাম মুর্শেদীকে বাড়ি দেয়ার।

আইনজীবী সুমন আরও বলেন, রাজউক ও সালাম মুর্শেদীর ক্ষমতার বিরুদ্ধে কেউ কথা বলতে সাহসও করে না। যেহেতু কেউ কথা বলে না এজন্য আমরা দু একজন দাঁড়িয়েছি। আমার কথা হলো একজন সংসদ সদস্যের বিরুদ্ধে এত বড় অভিযোগ। অথচ তিনি এত ন্যায় নীতির কথা বলেন। গণপূর্তের জায়গায় জাল জালিয়াতি করে দখল করে রেখেছেন। তারা এখন হাজার কোটি টাকার মালিক।

তিনি বলেন, এ বিষয়ে দুদকে আবেদন করেছিলাম, দু মাস হয়ে গেছে অথচ এখনও আমার আবেদনটি নিষ্পত্তি করা হয়নি। দুদক কোনো ব্যবস্থা নেয়নি। এজন্য হাইকোর্টে আবেদন করেছি।

ব্যারিস্টার সুমনের আবেদনে বলা হয়, সালাম মুর্শেদীর গুলশানের বাড়িটি পরিত্যক্ত হিসেবে তালিকাভুক্ত। ওই বাড়ি সালাম মুর্শেদী দখল করে বসবাস করছেন। বিষয়টি নিয়ে গণপূর্ত মন্ত্রণালয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে ১৫ ও ১৬ সালে জানতে চাইলেও কোনো জবাব দেওয়া হয়নি। এছাড়া ওই জমি নামজারি ও দলিলের বিষয়ে জানতে চেয়ে চলতি বছরের ৪ জুলাই রাজউকে আবারও চিঠি দেয় গণপূর্ত মন্ত্রণালয়। এখনও যার জবাব মেলেনি। তাই এ বিষয়টি তদন্ত করে সালাম মুর্শেদী ও রাজউক চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ