,

আজ ৫ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হতে পারে রাজধানীতে

news-image

নিজস্ব প্রতিবেদক : জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদনের ঘাটতি কমাতে সারাদেশে লোডশেডিং ব্যবস্থা চালু করেছে সরকার। গত ১৯ জুলাই থেকে এই লোডশেডিং ব্যবস্থা চালু হয়। এরপর থেকে কোন এলাকায় কখন লোডশেডিং তার সময়সূচি প্রকাশ করে আসছে দেশের বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো।

আজ রোববার ৫ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হতে পারে বলে শিডিউলে জানিয়েছে ডেসকো। তবে ডিপিডিসি এ বিষয়ে সুনির্দিষ্ট করে না জানালেও বিতরণ সংস্থাটির আওতাভুক্ত এলাকায় নিয়মিত লোডশেডিং হচ্ছে।

আজ সকাল থেকেও সেই ধারাবাহিকতায় শুরু হয়ে লোডশেডিং কার্যক্রম চলবে রাত ১২টা পর্যন্ত। রাজধানীর বিদ্যুৎ বিতরণ সংস্থা ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) কোথায়, কখন লোডশেডিং করবে, সে শিডিউল জানিয়ে দিয়েছে। তবে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) আওতাভুক্ত এলাকাগুলোতে লোডশেডিং নেই বলে উল্লেখ করা হয়েছে।

ডিপিডিসি জানিয়েছে, এ মুহূর্তে ডিপিডিসি এলাকাতে কোনো লোডশেডিং নেই। এনএলডিসি কর্তৃক কম বরাদ্দ প্রাপ্তির ভিত্তিতে লোডশেডিং আরোপিত হতে পারে। হালনাগাদ তথ্য জানার জন্য সময়ে সময়ে ডিপিডিসির ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হলো।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড