,

ক্যারিবিয়ানদের নেতৃত্ব ছাড়ছেন না পুরান

news-image

ক্রীড়া ডেস্ক : বাছাই পর্বেই থেমে গেছে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপের পথচলা। চারদিক থেকে ধেয়ে আসা সমালোচনার তীরে হওয়ার মাঝেই দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন কোচ ফিল সিমন্স। তবে দলটির অধিনায়ক নিকোলাস পুরান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ক্যারিবিয়ানদের নেতৃত্ব ছাড়ার কোনো ভাবনা নেই তার।

স্কটল্যান্ডের বিপক্ষে হার দিয়ে অস্ট্রেলিয়া আসর শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। এরপর জিম্বাবুয়েকে হারিয়ে বাঁচিয়ে রাখে সুপার টুয়েলভের আশা। আয়ারল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচে আর পেরে ওঠেনি তারা। নিদারুণ ব্যর্থতায় ছিটকে পড়তে হয় প্রাথমিক পর্ব থেকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ দুইবার জেতা একমাত্র দল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু তাদের এমন বাজে হাল! দলের এমন পরিস্থিতির জন্য প্রকাশ্যেই ব্যাটসম্যানদের সমালোচনা করেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রেসিডেন্ট রিকি স্কেরিট। অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিং তো মানতেই পারেননি বৈশ্বিক আসর থেকে ক্যারিবিয়ানদের এতো দ্রুত বিদায়। তার কাছে এটা চরম গ্লানির।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে স্বাভাবিকভাবেই আলোচনা চলছে পুরানের নেতৃত্ব নিয়ে। আঞ্চলিক ওয়ানডে টুর্নামেন্ট সুপারফিফটি কাপে অংশ নেওয়া এই কিপার-ব্যাটসম্যান সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান নিজের ভাবনা, ‘গত কয়েক মাস ধরে আমি ভাবছি…ক্রিকেট খেলা আমার স্বপ্ন। আর জীবনে অনেক পরীক্ষা দিতে হয়েছে এবং এটা আমার জন্য আরেকটি পরীক্ষা। আমি এমন একজন যে চ্যালেঞ্জকে আলিঙ্গন করে, এটা আমার জন্য স্রেফ সেরকমই একটি চ্যালেঞ্জ। এটা আমাকে থামাতে পারবে না। আমি আমার অভিজ্ঞতা থেকে শেখা চালিয়ে যাব। আমি খুশি যে, সকালে ঘুম থেকে উঠে দেখি ফের ক্রিকেট খেলার সুযোগ আছে আমার।’

আপাতত কোনো খেলা নেই ওয়েস্ট ইন্ডিজের। তাই লম্বা একটা বিশ্রামই পাচ্ছেন ক্রিকেটাররা। পুরানের মতে, এটা তাদের ক্ষত শুকাতে সহায়তা করবে। তবে বিশ্বকাপ থেকে বাদ পড়া যে এখনও পোড়াচ্ছে তাদের, সেটাও বললেন তিনি, ‘সেরে ওঠার জন্য বিশ্রাম সবচেয়ে ভালো উপায়। সব ক্রিকেটারেরই এটা দরকার। কিন্তু ভেতরে এখনও (বিশ্বকাপ থেকে বাদ পড়া) কষ্ট দিচ্ছে। আমি সেই ব্যথাকে অনুপ্রেরণা হিসাবে ব্যবহার করতে চাই এবং শক্তিশালী হয়ে ফিরে আসতে চাই।’

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির