শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্সেনালকে টপকে শীর্ষে ম্যানসিটি

news-image

ক্রীড়া ডেস্ক : লড়াইটা জমিয়ে তুলেছিল লেস্টার সিটি। তবে লিগ টেবিলের শীর্ষে ওঠার সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছে ম্যানচেস্টার সিটি। অসাধারণ ফ্রি-কিকে ব্যবধান গড়ে দিলেন কেভিন ডে ব্রুইনে। আর্সেনালকে টপকে গেল পেপ গার্দিওয়ালার দল। কিং পাওয়ার স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-০ গোলে জিতেছে গতবারের চ্যাম্পিয়নরা।

পায়ের চোটের কারণে এই ম্যাচে খেলতে পারেননি দারুণ ছন্দে থাকা আর্লিং হলান্ড। তাকে সহ গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে গোলশূন্য ড্র ম্যাচের দলে মোট ৬টি পরিবর্তন আনেন গার্দিওয়ালা। ১২ ম্যাচে ৯ জয় ও দুই ড্রয়ে ২৯ পয়েন্ট হলো ম্যানচেস্টার সিটির। এক ম্যাচ কম খেলা আর্সেনালের পয়েন্ট ২৮।

প্রবল চাপ ধরে রেখে প্রথমার্ধে দারুণ সব আক্রমণ করে ম্যানচেস্টার সিটি। ভালো কয়েকটি সুযোগও পায় তারা। কিন্তু লেস্টার গোলরক্ষক ড্যানি ওয়ার্ডের বাধা ভাঙতে পারেননি ইলকাই গিনদোয়ান ও রদ্রিরা। শক্তিশালী প্রতিপক্ষকে আটকে রাখতে স্বাগতিকদের জমাট রক্ষণও প্রশংসার দাবিদার।

বিরতির পরই কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় ম্যানচেস্টার সিটি। ডে ব্রুইনের চমৎকার ফ্রি-কিকে বল রক্ষণ দেয়ালকে ফাঁকি দিয়ে পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়। চার মিনিট পরই সমতায় ফিরতে পারত লেস্টার। তবে বক্সের বাইরে থেকে বেলজিয়ান মিডফিল্ডার ইউরি টিলেমানসের জোরাল শট দারুণ সেভ করেন গোলরক্ষক এদেরসন। বল তার হাত লেগে ক্রসবার ছুঁয়ে বাইরে যায়।

যোগ করা সময়ে নিজেদের ভুলে বিপদে পড়তে বসেছিল শিরোপাধারীরা। টিলেমানসের ক্রসে তেমন কোনো হুমকি ছিল না, ক্লিয়ার করতে হেড করেন ডিফেন্ডার রুবেন দিয়াস। তবে বল আরেক ডিফেন্ডার জন স্টোন্সের গায়ে লেগে পোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে হাফ ছেড়ে বাঁচে ম্যানচেস্টার সিটি।

মৌসুমে ভীষণ বাজে পথচলায় আগের দুই ম্যাচে জিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল লেস্টার সিটি। তবে চ্যাম্পিয়নদের বিপক্ষে লড়াই করেও পারল না তারা। ১৩ ম্যাচে মাত্র তিনটি জেতা দলটি ১১ পয়েন্ট নিয়ে আছে ১৭ নম্বরে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা