,

বঙ্গবন্ধুর সমাধিতে ৩২তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার ফোরামের শ্রদ্ধা নিবেদন

news-image

নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন ৩২তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার ফোরামের নেতারা। আজ শুক্রবার তারা এ শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি নূশরাত শিফা, সাধারণ সম্পাদক আহমেদ জাফর সাদিক জনি, সাংগঠনিক সম্পাদক পিকলু সরকার ও যুগ্ম সাধারণ সম্পাদক আফসানা সরওয়ার।

শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ নিহত পরিবারের সব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বিভিন্ন দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন করেন ফোরামের নেতারা।

পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমাধি কমপ্লেক্সর প্রশাসনিক ভবনে রাখা পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন ৩২তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার ফোরামের নেতারা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯