,

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর, সম্পাদক তরুণ

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য বেনজীর আহমদ ঢাকা জেলা আওয়ামী লীগের আগের কমিটিতেও সভাপতি ছিলেন। তিনি ১৯৬৯ সালে মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। পরের বছর ওই কলেজ ছাত্রলীগের সভাপতি হিসেবে নেতৃত্ব দেন। ১৯৭৩ সালে ধামরাই থানা ছাত্রলীগের সভাপতি হন।

পরে ঢাকা সদর উত্তর মহকুমার (গাজীপুর) সিনিয়র সভাপতি, ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল ছাত্রলীগের সহসভাপতি এবং দুবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন। দুবার ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতি, দুবার ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৪ সালে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়ে দ্বিতীয় মেয়াদে দায়িত্বে রয়েছেন।

১৯৮৮ সালে ছাত্রলীগে যোগদানের মাধ্যমে পনিরুজ্জামান তরুণের রাজনীতির হাতেখড়ি। ১৯৯১-৯২ সালে নবাবগঞ্জ থানা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক, ১৯৯৪ সালে ঢাকা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ১৯৯৮ সালে ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি, ২০০২ সালে কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ২০১৩ সালে কেন্দ্রীয় আওয়ামী লীগ উপকমিটির সহসম্পাদক এবং সবশেষ ২০১৬ সালে ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

প্রসঙ্গত, আজ দুপুর ২টা ২০ মিনিটে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের এই সম্মেলন শুরু হয়। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামের নেতৃত্বে পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।

সম্মেলন সফল করতে ঢাকা জেলা আওয়ামী লীগের লাখো নেতাকর্মী ভিড় করেন পুরোনো বাণিজ্য মেলার মাঠে। জেলার পাঁচটি উপজেলার মধ্যে ধামরাই উপজেলা, সাভার উপজেলা, আশুলিয়া থানা, কেরানীগঞ্জ উপজেলা, কেরানীগঞ্জ মডেল থানা, দোহার উপজেলা ও নবাবগঞ্জ উপজেলাসহ সাতটি ইউনিটের নেতাকর্মীরা অনুষ্ঠানে আসেন। তাদের ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে যায় সম্মেলন স্থল।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দীপু মনি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনসহ অন্য কেন্দ্রীয় নেতারা।

সম্মেলনে আরও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। আর সম্মেলনের প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না