,

রুশ যুদ্ধজাহাজে হামলায় জড়িত ব্রিটেন?

news-image

অনলাইন ডেস্ক : ক্রিমিয়ান বন্দর নগরী সেভাস্তপলের কৃষ্ণ সাগরে রুশ নৌবহরে ব্যাপক ড্রোন হামলা চালানো হয়েছে। এই হামলা চালাতে ইউক্রেনকে সাহায্য করেছে ব্রিটেন। রাশিয়ার পক্ষ থেকে এই অভিযোগ করা হয়েছে। আজ শনিবার বিবিসি ও কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

রুশ কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় ৪ টা ২০ মিনিট নাগাদ এই হামলা শুরু হয়। ৯ টি মনুষ্যহীন ড্রোন এবং ৭ টি সামুদ্রিক ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়েছে। হামলায় অন্তত একটি রুশ যুদ্ধ জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে এই হামলা ইউক্রেন চালিয়েছে কি না- সেই সম্পর্কে এখন পর্যন্ত দেশটির পক্ষ থেকে কিছু বলা হয়নি। এদিকে এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এই হামলা চালাতে ইউক্রেনকে ব্রিটেন সাহায্য করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, এই সন্ত্রাসী কার্যকলাপ এবং ইউক্রেনীয় ৭৩ তম স্পেশাল সেন্টারের সামরিক বাহিনীর সামুদ্রিক অপারেশনের জন্য প্রশিক্ষণ ব্রিটিশ বিশেষজ্ঞদের নির্দেশনায় হয়েছে। ইউক্রেনের মিকোলাইভ অঞ্চলের অচাকিভে এসব প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

রাশিয়ার এমন অভিযোগ নিয়ে ব্রিটেনের পক্ষ থেকে কিছু জানানো হয় নি। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনকে যেসব দেশ অস্ত্র ও অর্থ দিয়ে সাহায্য করে আসছে-এর মধ্যে অন্যতম একটি দেশ ব্রিটেন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির