,

‘রুশ নৌবহরে ইউক্রেনের ভয়াবহ হামলা’

news-image

অনলাইন ডেস্ক : ক্রিমিয়ান বন্দর নগরী সেভাস্তপলের কৃষ্ণ সাগরে রুশ নৌবহরের হেডকোয়ার্টারে ব্যাপক ড্রোন হামলা চালানো হয়েছে। এই হামলা ইউক্রেন চালিয়েছে বলে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে। আজ শনিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।

রুশ কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় ৪ টা ২০ মিনিট নাগাদ এই হামলা শুরু হয়। ৯ টি মনুষ্যহীন ড্রোন এবং ৭ টি সামুদ্রিক ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়েছে। হামলায় অন্তত একটি রুশ যুদ্ধ জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই হামলা ইউক্রেন চালিয়েছে কি না- সেই সম্পর্কে এখন পর্যন্ত দেশটির পক্ষ থেকে কিছু বলা হয়নি।

সেভাস্তপলে রুশ নিযুক্ত মেয়র মিখাইল রাজভোঝায়েভ বলেন, রাশিয়ার নৌ বাহিনী হামলা প্রতিহত করেছে। মিখাইলের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, ইউক্রেনে বিশেষ অভিযান শুরুর পর থেকে এই হামলা অনেক ভয়াবহ ছিল।

মিখাইল বলেন, সব মনুষ্যহীন ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং এতে বেসামরিক কোনো স্থাপনার ক্ষতি হয়নি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, হামলায় অন্তত একটি যুদ্ধ জাহাজের সামান্য ক্ষতি হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর আজ পর্যন্ত টানা ২৪৮ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড