,

রুশ হামলায় ইউক্রেনের ৪০ লাখ মানুষ বিদ্যুৎহীন: জেলেনস্কি

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রগুলোতে রাশিয়ার হামলায় অন্তত ৪০ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় শুক্রবার নিয়মিত ভাষণে তিনি এ অভিযোগ করেন।

জেলেনস্কি বলেন, ‘রুশ সেনাবাহিনী আমাদের অনেক বিদ্যুৎকেন্দ্র ও অবকাঠামোতে হামলা করেছে। এতে লাখ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। যেসব শহরে এখনো বিদ্যুৎ আছে, সেগুলোতে ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হচ্ছে। আমরা চেষ্টা করছি ব্ল্যাকআউট কমানোর।’

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২২ অক্টোবর রাশিয়ার ক্ষেপণাস্ত্রগুলো ইউক্রেনের গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত করে বলে অভিযোগ করেছে ইউক্রেন। এতে বিদ্যুৎহীন হয়ে পড়ে ১৫ লাখ মানুষ।

এ সময় জেলেনস্কি বলেছিলেন, ‘নতুন করে বড় ধরনের হামলা চালাচ্ছে রাশিয়া। রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন শতভাগ ভূপাতিত করার প্রযুক্তিগত সক্ষমতা আমাদের নেই। তবে মিত্রদের সাহায্যে ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার সক্ষমতায় কিয়েভ আরও উন্নতি করবে।’

এ দিকে মস্কো শুক্রবার জানিয়েছে, তারা ইউক্রেনে রাশিয়ার তিন লাখ রিজার্ভ সেনা মোতায়েন সম্পন্ন করেছে। স্থানীয় সময় শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, এক মাসের মধ্যেই এই মোতায়েন সম্পন্ন করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির