,

কর ফাঁকির মামলা থেকে মুক্তি পেলেন নেইমার

news-image

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের বিরুদ্ধে স্পেনের আদালতে কর ফাঁকি, প্রত্যারণা ও দুর্নীতির মামলা করা হয়েছিল। শুক্রবার পিএসজির ৩০ বছর বয়সী তারকা ও অন্য আট জনের বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রত্যাহার করা হয়েছে। খবর-বিবিসি

২০১৩ সালে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস থেকে বার্সেলোনায় আসেন নেইমার। ওই সময় বার্সেলোনা চুক্তির অঙ্ক কম দেখিয়েছে এবং কর ফাঁকি দিয়েছে বলে অভিযোগ আনা হয়। ওই অভিযোগ প্রমাণ হওয়া সাপেক্ষে নেইমার, তার বাবা ও বার্সার তৎকালীন প্রেসিডেন্টের দুই বছরের কারাদণ্ড চাওয়া হয়। সঙ্গে ১০ মিলিয়ন ইউরো জরিমানা দাবি করা হয়।

গত ১৬ অক্টোবর পিএসজি তারকা নেইমার স্পেনের আদালতে হাজিরা দেন। শুনানিতে বলেন যে, তিনি চুক্তির বিষয়ে বেশি কিছু জানেন না। হৃদয়ের ডাক শুনে বার্সায় যোগ দিতে চেয়েছিলেন। সেই অনুযায়ী, বাবা চুক্তি সম্পন্ন করেছেন। তিনি শুধু প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করেছেন।

নেইমার ২০১৩ সালে ক্যাম্প ন্যুতে আসলেও তার সঙ্গে ২০১১ সালে চুক্তি করে রাখে বার্সেলোনা। চুক্তির অর্থ ৫৭.১ মিলিয়ন ইউরো বলে উল্লেখ করে বার্সা। যার মধ্যে ৪০ মিলিয়ন ইউরো নেইমারের পরিবার এবং ১৭ মিলিয়ন ইউরো তার ক্লাব সান্তোস নিয়েছে বলে জানানো হয়। কিন্তু নেইমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে দাবি করা হয় যে, চুক্তির অর্থ ছিল আরও বেশি। যা থেকে ৮.৫ মিলিয়ন ইউরো কর ফাঁকি দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির